# Tags

খাগড়াছড়িতে আমন ধান কাটার উদ্বোধন করলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ- পরিচালক নাসির উদ্দিন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে আমন ধান কাটার উদ্বোধন করলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক নাসির উদ্দিন । সোমবার (০৩ নভেম্বর) সকালে খাগড়াছড়ির পানখাইয়াপাড়ায় বিলে ধান কর্তনের উৎসব হয়। কৃষক হাসান আলীর মাঠে ব্রি ধান ১০৩ উফসী জাতের পাকা ধান কর্তন করা হয়। ধান কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি ধান ১০৩ কাটার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আমন ধানের কর্তনের সুচনা করা হয়।

খাগড়াছড়ি কৃষি উপ- পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, খাগড়াছড়ি জেলায় এবারে ২৯হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়। লক্ষ্য মাত্রার তুলনায় এবছর ১০৩ জাতের আমন ধানের এই জাতের বাম্পার ফলন হয়েছে। নিঃসন্দেহে এই জাত পাহাড়ি ভূমির জন্য উপযোগী বলা চলে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক ওংকার বিশ্বাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ির আঞ্চলিক অফিসের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান (শাওন), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাব্বি হাসান ও উপসহকারী প্রকৌশলী নীতিভূষণ চাকমা সহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃষক কে বীজ সার ঔষধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়।